Pages

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে থাকে

 

বিজয় দশমীতে শহরের বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ  রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস ও ময়মনসিংহ রেঞ্জের উপপরিচালক, এ এস এম আজিম উদ্দিন। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আবদুস সামাদ সহ আনসার ভিডিপির সদস্য -সদস্যাগণ। 

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে থাকে। 

এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা  ২০২৪ উপলক্ষে  নেত্রকোণা জেলার পূজা মন্ডপ গুলোর গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন ও গুরুত্বপূর্ণ/সাধারন পূজা মন্ডপে ৬ জন হারে মোট ৪৬৭ টি পূজামন্ডপের নিরাপত্তায় ও আইন শৃঙ্খলা রক্ষায় ৩০৯০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়। মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণ ০৬ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত ০৯ দিন ব্যাপী সার্বক্ষণিক পূজা মন্ডপে নিয়োজিত থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন। 

এছাড়াও  যে কোন জরুরি প্রয়োজনে আনসার ব্যাটালিয়নের ০২ টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স সদা জাগ্রত থেকে পূজামন্ডপে টহল পরিচালনা করবেন। যেকোনো অপ্রীতিকর  পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ব্যাটালিয়ন আনসার মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

আনসার-ভিডিপি, নেত্রকোণা'র জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন,  এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাগণ স্ব স্ব উপজেলায় নিয়মিত সবকিছু মনিটরিং করছেন। এছাড়াও সাদা পোশাকে বাহিনীর সদস্যগণ গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জেলা কমান্ড্যান্ট , মোঃ সোহাগ হোসেন আশাবাদ ব্যক্ত করেন, হিন্দু ধর্মাবলম্বীগণ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। পাশাপাশি, তিনি অন্য সব ধর্মাবলম্বীদের, সমাজের নেতৃস্থানীয়  ব্যক্তিবর্গের, বৈষম্য বিরোধী ছাত্র জনতার  সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের  শান্তিপূর্ণ ও  উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে নিবেদিত হয়ে  ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহব্বান জানান।

No comments:

Post a Comment