Pages

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় আনসার-ভিডিপি বাহিনী কর্তৃক কম্বল বিতরণ।

 



হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। দিনের বেলা সূর্য দেখা দিলেও রাতে কনকনে শীত। ঠিক এই সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আজ বুধবার ০১ জানুয়ারি 2025 ইং তারিখে নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় আজ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব অজিত কুমার ঘোষ।


কম্বল বিতরণ শেষে আগত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি বাহিনীর অবদান ও ভবিষ্যতের করনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কাজের প্রতি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


এসময় খালিয়াজুরী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জুয়েল মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment