মদন উপজেলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম,পিভিএমএস,অদ্য ২০/০২/২০২৫ তারিখ উপস্থিত ছিলেন। সেই সাথে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ আছলাম শিকদার, পিভিএমএস,২৬ আনসার ব্যাটালিয়ন, জারিয়া নেত্রকোনা,জনাব মোঃ সোহাগ হোসেন, বিভিএম,জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোনা, জনাব রীমি ফেরদৌসী,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন নেত্রকোণা, জনাব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক, মদন, নেত্রকোণা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাঘান ইউনিয়ন দলনেত্রী সোনিয়া আক্তার, মাঘান ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইকবাল চৌধুরী, মাঘান ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ তোফায়েল আহমেদ।
মদন উপজেলার মাঘান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
১০ দিন মেয়াদি এ প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উপস্থিত কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উপ মহাপরিচালক তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণে আমরা জননিরাপত্তা , আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের ভূমিকা, দেশের দুর্যোগকালীন সময়ে করণীয়, সময়োপযোগী বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করা।
তিনি সকল তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা করেন।

No comments:
Post a Comment