নেত্রকোণায় ভিডিপি সদস্যর জন্য নব-নির্মিত গৃহ-এর শুভ উদ্বোধন ।

 


নেত্রকোণা জেলাধীন কলমাকান্দা উপজেলার ৫নং লেঙ্গরা ইউনিয়ন এর ভিডিপি সদস্য মোঃ আব্দুল করিম কে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নব-নির্মিত গৃহ উপহার প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি নব-নির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন । এ সময় সশরীলে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, জনাব রুবেদা বেগম, উপজেলা প্রশিক্ষক জনাব আব্দুল আওয়াল ও ভিডিপি সদস্যগণ। ভার্চুয়াল মিটিং শেষে মহাপরিচালকের পক্ষ থেকে 



নেত্রকোনা জেলার জেলা কমান্ড্যান্ট ফিতা কেটে ঘরের শুভ উদ্বোধন করেন। ঘর পেয়ে ভিডিপি সদস্য জনাব মোঃ আব্দুল করিম বলেন তার থাকার মত কোন ভালো ঘর ছিল না। আনসার ভিডিপি এর সদস্য হওয়ার কারণে বাহিনীর পক্ষ থেকে আমাকে একটি ঘর উপহার দেয়। এই ঘরে আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। তাই বাহিনীর মহাপরিচালক স্যারকে অসংখ্য ধন্যবাদ। 

No comments:

Post a Comment