নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় টিডিপি মৌলিক প্রশিক্ষন ৩য় ধাপ এর শুভ উদ্বোধনঃ

 


জেলার কেন্দুয়া উপজেলার পৌরসভায় টিডিপি মৌলিক প্রশিক্ষণএর আজ শুভ উদ্বোধন হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব রীমি ফেরদৌসী অতিরিক্ত দায়িত্ব কেন্দুয়া, নেত্রকোণার সভাপতিত্বে ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষনের উদ্বোধন করেন, প্রশিক্ষনের প্রধান অতিথি  জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক,কেন্দুয়া, নেত্রকোণা, জনাব মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড দলনেতা, কেন্দুয়া পৌরসভা ও জনাব তন্বী আক্তার ১নং ওয়ার্ড দলনেত্রী কেন্দুয়া পৌরসভা। 



প্রধান অতিথি তাঁর  উদ্বোধনী বক্তব্যে বলেন, উদোমী তরুণদের দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা,তথ্য প্রযুক্তি সেবা, সাইবার অপরাধ,  আইন ও দন্ড সম্পর্কে ধারনা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারনা, সামাজিক নিরাপত্তা কাঠামোয় তরুন টিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ, সম্ভাবনা এবং কৌশল সম্পর্কে ধারনা, পরিবেশ দুষণ ও দুর্যোগকালীন সময়ে টিডিপি সদস্যদের করনীয় ইত্যাদি নানাবিদ উদ্দেশ্যে প্রশিক্ষন  অনুষ্ঠিত হবে। তাছাড়া উক্ত প্রশিক্ষণকে সাফল্য মন্ডিত করতে ০৮ জন অতিথি বক্তা ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা  মোট ৬৪ জন সদস্যা নিয়ে সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমি, কেন্দুয়া পৌরসভা ভেন্যুতে ১৬/০৬/২০২৫ হতে ২৬/০৬/২০২৫ পর্যন্ত চলবে। সবশেষে প্রধান অতিথি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং প্রশিক্ষনের সফলতা কামনা করে শুভ উদ্বোধন ঘোষনা করেন।

নেত্রকোণা জেলায় ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

 



নেত্রকোনা জেলায় "জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান শপথ বাক্য পাঠের মাধ্যমে সূচিত  হয় । আজ  ০৬/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব মোঃ আবু সাঈদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, নেত্রকোনা সদর, নেত্রকোনা,  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মেরিনা কাদের শেলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বারহাট্টা, নেত্রকোনা, প্রশিক্ষণ কর্মকর্তা জনাব রীমি ফেরদৌসী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন, নেত্রকোনা,  জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, কলমাকান্দা, নেত্রকোণা এবং  প্রশিক্ষণে সংযুক্ত আনসার ব্যাটালিয়নের সদস্যগণ। ২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষনে  বিভিন্ন উপজেলার ৮০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।



সমাপনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও কল্যান কর্মকর্তা রীমি ফেরদৌসী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন,নেত্রকোণা।   প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিন্নাতুল ইসলাম,  জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা মহোদয় বলেন--  



এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে  প্রশিক্ষণার্থীরা আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কর্মকৌশল সম্পর্কে ধারণা লাভ করে  এবং  অস্ত্র চালনাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করে।   তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কোনো  দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে ঋণ দেওয়া হয়, যেন তারা সাবলম্বী হতে পারে। 

এছাড়াও প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং  প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদানের মাধ্যমে  সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের মহড়ত প্রদর্শন করেন নেত্রকোণা জেলায় অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণে

নেত্রকোনা জেলায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অ্যাডভান্স ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) চলমান রয়েছে । ২৬/০৪/২০২৫ শনিবার প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন জনাব খানে আলম সিনিয়র স্টেশন মাষ্টার, 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণা। বক্তব্য শেষে আগুন নিভানোর চমৎকার মহড়া প্রদর্শন করেন। এছাড়াও নেত্রকোণা জেলার নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সমাজ কল্যান বিভাগের প্রভাষক জনাব, মোঃ শহীদুল ইসলাম নৈতিকতা শিষ্টাচার বিষয়ে



 প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদান কালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব রীমি ফেরদৌসী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন, নেত্রকোণা, ও সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। ২৮ দিন মেয়াদি এ প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

নেত্রকোণায় ভিডিপি সদস্যর জন্য নব-নির্মিত গৃহ-এর শুভ উদ্বোধন ।

 


নেত্রকোণা জেলাধীন কলমাকান্দা উপজেলার ৫নং লেঙ্গরা ইউনিয়ন এর ভিডিপি সদস্য মোঃ আব্দুল করিম কে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নব-নির্মিত গৃহ উপহার প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি নব-নির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন । এ সময় সশরীলে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, জনাব রুবেদা বেগম, উপজেলা প্রশিক্ষক জনাব আব্দুল আওয়াল ও ভিডিপি সদস্যগণ। ভার্চুয়াল মিটিং শেষে মহাপরিচালকের পক্ষ থেকে 



নেত্রকোনা জেলার জেলা কমান্ড্যান্ট ফিতা কেটে ঘরের শুভ উদ্বোধন করেন। ঘর পেয়ে ভিডিপি সদস্য জনাব মোঃ আব্দুল করিম বলেন তার থাকার মত কোন ভালো ঘর ছিল না। আনসার ভিডিপি এর সদস্য হওয়ার কারণে বাহিনীর পক্ষ থেকে আমাকে একটি ঘর উপহার দেয়। এই ঘরে আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। তাই বাহিনীর মহাপরিচালক স্যারকে অসংখ্য ধন্যবাদ। 

নেত্রকোণা জেলায় অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে

 


নেত্রকোনা জেলায় "জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণ  চলমান রয়েছে ।  অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণ কর্মকর্তা জনাব রীমি ফেরদৌসী কে প্রশিক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান আজ ২২.০৪.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার চলমান প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 



 ময়মনসিংহ রেঞ্জের সুযোগ্য রেঞ্জ কমান্ডার জনাব মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আছলাম শিকদার,  পরিচালক ২৬ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ডান্ট (অতিরিক্ত দায়িত্ব) নেত্রকোণা, জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সদ্য যোগদানকৃত জেলা কমান্ডান্ট নেত্রকোণা,জনাব মোঃ আবু সাঈদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সদর, নেত্রকোণা,  উপজেলা প্রশিক্ষক জনাব আব্দুল আউয়াল কলমাকান্দা, নেত্রকোণা ও সংশ্লিষ্ট প্রশিক্ষকগন।

প্রশিক্ষনে উপস্থিত উপমহাপরিচালক জনাব মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপির ভুমিকা,বাড়িতে পতিত জমিতে শাকসবজি চাষ ও গরুর খামার তৈরির মাধ্যমে উদ্যোক্তা হওয়া, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বিভিন্ন পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করে দেশের উন্নয়নে আবদান রাখতে হবে । এই প্রশিক্ষণে   তিনি সকল তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন।

নেত্রকোণায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত।



 "শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা" এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নেত্রকোণায় ২4 ফেব্রুয়ারী ২০২5 খ্রিঃ সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনাব মোহাম্মদ আছলাম সিকদার, পিভিএমএস, পরিচালক, 26 আনসার ব্যাটালিয়ন, জারিয়া, পূর্বধলা, নেত্রকোণা এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস । সমাবেশে প্রধান অতিথি  সমাবেশ আয়োজনকারী জেলা কমান্ড্যান্ট কে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও সফলতা কামনা করেন। সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন ৫ই আগস্ট ২০২৪ এর পরবর্তী সময়ে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা ও গুরুত্বপূর্ণ কেপিআইসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদের ভূমিকা ছিল অপরিসীম। এছাড়াও তিনি ৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর সদস্যদের সর্বাত্মক অংশগ্রহণের কথাও উল্লেখ করেন।

 

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোণা এর জেলা কমান্ড্যান্ট, মোঃ সোহগ হোসেন বিএএমএস। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেশের সেবায় পুলিশ ও আনসার সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম সরদার, উপপরিচালক, স্থানীয় সরকার, নেত্রকোণা  সমাবেশে আগত বক্তরা তাদের বক্তব্যে বলেন আনসার ও ভিডিপি সদস্যদের সুশৃঙ্খল অবস্থান ও প্রদর্শিত প্রামাণ্যচিত্র তাদের মুগ্ধ করেছে। আর্থ সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকার কথা তারা উল্লেখ করেন।


এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তাগণ, নেত্রকোণা জেলা আভি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যগণ, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারসহ ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ । 


অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপনা করেন নেত্রকোণা জেলার মদন উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব রীমি  ফেরদৌসী । সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ 87 জন আনসার ও ভিডিপি সদস্যেদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন , ছাতাসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।

মদন উপজেলায় গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে উপমহাপরিচালকঃ

 


মদন উপজেলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল,  বিভিএম,পিভিএমএস,অদ্য ২০/০২/২০২৫ তারিখ উপস্থিত ছিলেন। সেই সাথে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ আছলাম শিকদার, পিভিএমএস,২৬ আনসার ব্যাটালিয়ন, জারিয়া নেত্রকোনা,জনাব মোঃ সোহাগ হোসেন, বিভিএম,জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোনা, জনাব রীমি ফেরদৌসী,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন নেত্রকোণা, জনাব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক,  মদন, নেত্রকোণা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাঘান ইউনিয়ন দলনেত্রী সোনিয়া আক্তার,  মাঘান ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইকবাল চৌধুরী,  মাঘান ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ তোফায়েল আহমেদ।  

মদন  উপজেলার মাঘান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

১০ দিন মেয়াদি এ প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উপস্থিত কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপ মহাপরিচালক তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণে আমরা জননিরাপত্তা , আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের ভূমিকা, দেশের দুর্যোগকালীন সময়ে করণীয়, সময়োপযোগী বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করা।

তিনি সকল তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা করেন।