গুগল ড্রাইভ কি ও কিভাবে ব্যবহার করব?


 গুগল এর অনলাইন স্টোরেজ সার্ভিস, গুগল ড্রাইভ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস বলা চলে। আজকের দিনে আমাদের প্রায় সবারই গুগল একাউন্ট রয়েছে। সেক্ষেত্রে জেনে বা অজানায় আমরা 


গুগল ড্রাইভ ব্যবহার করে আসছি। আপনি যদি প্রশ্ন করে থাকেন যে গুগল ড্রাইভ কি, তাহলে আপনার এ সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর আমাদের এই পোস্টে পাবেন।


আপনি আগে থেকে ক্লাউড স্টোরেজ সেবার সাথে পরিচিত না হলেও গুগল ড্রাইভ সম্পর্কে জেনে বেশ উপকৃত হতে পারেন। এই পোস্টে আমরা জানবোঃ


গুগল ড্রাইভ কি

গুগল ড্রাইভের ফ্রি ও পেইড প্ল্যান

কি ধরনের ফাইল গুগল ড্রাইভে রাখা যায়

ড্রাইভে ফাইল আপলোড করার নিয়ম

ড্রাইভ থেকে ফাইল ডাউনলোড করার নিয়ম

ড্রাইভে ফাইল সাজিয়ে রাখার নিয়ম

ড্রাইভে থাকা ফাইল ডিলিট করার নিয়ম

ড্রাইভ থেকে ফাইল শেয়ার করার নিয়ম

গুগল ড্রাইভ কি?

গুগল ড্রাইভ একটি ক্লাউড স্টোরেজ সল্যুশন, এই তথ্য আমরা ইতিমধ্যেই জেনেছি। মিডিয়া ও ডকুমেন্টস অনলাইনে জমা রাখতে গুগল ড্রাইভ ব্যবহার করা হয়। এই ফাইলসমুহ মূলত গুগল এর সার্ভারে জমা থাকে ও যেকোনো ডিভাইস থেকেই ইন্টারনেট এর সাহায্যে অ্যাকসেস করা যায়।

গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে অবশ্যই দরকার পড়বে একটি গুগল একাউন্ট (সাধারণভাবে, জিমেইল এড্রেস) এর। এই গুগল একাউন্ট অর্থাৎ জিমেইল এড্রেস যদি আপনার থাকে, তাহলে ড্রাইভের পাশাপাশি ইউটিউব, জিমেইল, ফটোস, প্লে স্টোর ইত্যাদি সেবাও ব্যবহার করতে পারবেন একই একাউন্ট ব্যবহার করে।


ড্রাইভ ব্যবহার করা যাবে যেকোনো ব্রাউজার থেকে drive.google.com ওয়েবসাইটে প্রবেশ করে কিংবা ড্রাইভ কম্পিউটার সফটওয়্যার এর মাধ্যমে। এছাড়া অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ডিভাইসে ড্রাইভ অ্যাপ থেকেও সেবাটি ব্যবহার করা যাবে।আপনি হয়ত প্রশ্ন করতে পারেন গুগল ড্রাইভ কি ফ্রি? উত্তর হলো, গুগল অ্যাকাউন্ট এর সাথে ১৫জিবি গুগল ড্রাইভ স্টোরেজ ফ্রি পাওয়া যায়। এই স্টোরেজ ড্রাইভ, জিমেইল ও ফটোস এর জন্য সম্মিলিতভাবে ব্যবহৃত হয়। যদি এই ফ্রি ১৫জিবি আপনার জন্য যথেষ্ট না হয়, তাহলে চাইলে গুগল ওয়ান এর মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন কিনতে পারেন।


এছাড়াও শুধুমাত্র গুগল ড্রাইভ এর স্টোরেজ আলাদাভাবে কেনার সুযোগ রয়েছে। ১০০জিবি গুগল ড্রাইভ স্টোরেজ এর জন্য প্রতিমাসে ২ মার্কিন ডলার গুণতে হবে। প্রতি মাসে ৩ মার্কিন ডলারের বিনিময়ে কেনা যাবে ২০০জিবি স্টোরেজ প্ল্যান। এছাড়াও মাসিক ১০ ডলার এর বিনিময়ে ১টিবি ড্রাইভ স্টোরেজ পাওয়া যাবে। ক্রেডিট কার্ড ব্যবহার করে খুব সহজে কেনা যাবে গুগল ড্রাইভ এর স্টোরেজ।

সাপোর্টেড ফাইল ফরম্যাট

গুগল ড্রাইভ প্রায় বেশিরভাগ প্রচলিত ফাইল ফরম্যাট সাপোর্ট করে। তবে কিছু ফাইলের সাইজের ক্ষেত্রে লিমিট রয়েছে। যেমনঃ ১.০২মিলিয়ন ক্যারেক্টার পর্যন্ত ডকুমেন্ট গুগল ড্রাইভে আপলোড করা যায়, যা গুগল ডকস দিয়ে ওপেন করা যায়। এই ডকুমেন্ট এর ফাইল সাইজ ৫০এমবি পর্যন্ত হতে পারবে।


আবার স্প্রেডশিটস এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫মিলিয়ন সেলস পর্যন্ত সাপোর্ট করে গুগল ড্রাইভ। স্প্রেডশিটসমুহ গুগল শিটস দিয়ে ওপেন করা যায় ড্রাইভে আপলোডের পর। আবার প্রেজেন্টেশন আপলোড করলে সেগুলো গুগল স্লাইডস দিয়ে দেখতে, এমনকি এডিট করতে পারবেন। প্রেজেন্টেশন এর সাইজ সর্বোচ্চ ১০০ মেগাবাইট হতে পারে।ফাইল আপলোড করার নিয়ম

যেকোনো কম্পিউটার বা মোবাইল থেকে ব্রাউজার কিংবা অ্যাপ ব্যবহার করে ড্রাইভে ফাইল আপলোড করা যাবে। কম্পিউটার ব্রাউজার থেকে গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে drive.google.com এ প্রবেশ করুন।


এরপর যেকোনো ফাইল গুগল ড্রাইভ পেজে ড্রাগ করে এনে ছেড়ে দিলে উক্ত ফাইল ড্রাইভে আপলোড হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এছাড়াও গুগল ড্রাইভ লোগোর নিচে থাকা NEW বাটনে ক্লিক করে File Upload এ ক্লিক করে ফাইল অথবা Folder Upload এ ক্লিক করে ফোল্ডার আপলোড করা যাবে গুগল ড্রাইভে।

No comments:

Post a Comment