নেত্রকোণা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি দিবস উদযাপন।

 


বেলুন উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্টের পক্ষে অজিত কুমার ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, খালিয়াজুরী, নেত্রকোণা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন জনাব মেরিনা কাদের শেলী, ইউএভিডিও ,বারহাট্টা, নেত্রকোণা, জনাব রীমি ফেরদৌসী, ইউএভিডিও ,মদন, নেত্রকোণা, জনাব রুবেদা আক্তার, ইউএভিডিও - কলমাকান্দা, জনাব হাজেরা আক্তার, ইউএভিডিও, পূর্বধলা, জনাব আবুল কালাম, ইউএভিডিও , মোহনগঞ্জ, নেত্রকোণা সহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রশিক্ষক - প্রশিক্ষিকা ও জেলা আনসার ভিডিপি কার্যালয়ের কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ। জেলার দশটি উপজেলা থেকে ১৫০ জন ভাতাভোগী সদস্য/সদস্যা অংশগ্রহণ করেন। র‍্যালি ও সেচ্চায় রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সেচ্ছায় রক্তদান করেন নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার ভাতাভোগী সদস্য সদস্যাগণ।

No comments:

Post a Comment