নেত্রকোণা জেলায় অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে

 


নেত্রকোনা জেলায় "জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণ  চলমান রয়েছে ।  অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণ কর্মকর্তা জনাব রীমি ফেরদৌসী কে প্রশিক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান আজ ২২.০৪.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার চলমান প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 



 ময়মনসিংহ রেঞ্জের সুযোগ্য রেঞ্জ কমান্ডার জনাব মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আছলাম শিকদার,  পরিচালক ২৬ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ডান্ট (অতিরিক্ত দায়িত্ব) নেত্রকোণা, জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সদ্য যোগদানকৃত জেলা কমান্ডান্ট নেত্রকোণা,জনাব মোঃ আবু সাঈদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সদর, নেত্রকোণা,  উপজেলা প্রশিক্ষক জনাব আব্দুল আউয়াল কলমাকান্দা, নেত্রকোণা ও সংশ্লিষ্ট প্রশিক্ষকগন।

প্রশিক্ষনে উপস্থিত উপমহাপরিচালক জনাব মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপির ভুমিকা,বাড়িতে পতিত জমিতে শাকসবজি চাষ ও গরুর খামার তৈরির মাধ্যমে উদ্যোক্তা হওয়া, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বিভিন্ন পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করে দেশের উন্নয়নে আবদান রাখতে হবে । এই প্রশিক্ষণে   তিনি সকল তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন।

No comments:

Post a Comment