Pages

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের মহড়ত প্রদর্শন করেন নেত্রকোণা জেলায় অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণে

নেত্রকোনা জেলায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অ্যাডভান্স ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) চলমান রয়েছে । ২৬/০৪/২০২৫ শনিবার প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন জনাব খানে আলম সিনিয়র স্টেশন মাষ্টার, 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণা। বক্তব্য শেষে আগুন নিভানোর চমৎকার মহড়া প্রদর্শন করেন। এছাড়াও নেত্রকোণা জেলার নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সমাজ কল্যান বিভাগের প্রভাষক জনাব, মোঃ শহীদুল ইসলাম নৈতিকতা শিষ্টাচার বিষয়ে



 প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদান কালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব রীমি ফেরদৌসী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন, নেত্রকোণা, ও সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। ২৮ দিন মেয়াদি এ প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

No comments:

Post a Comment