নেত্রকোনা জেলায় "জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান শপথ বাক্য পাঠের মাধ্যমে সূচিত হয় । আজ ০৬/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু সাঈদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, নেত্রকোনা সদর, নেত্রকোনা, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মেরিনা কাদের শেলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বারহাট্টা, নেত্রকোনা, প্রশিক্ষণ কর্মকর্তা জনাব রীমি ফেরদৌসী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন, নেত্রকোনা, জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, কলমাকান্দা, নেত্রকোণা এবং প্রশিক্ষণে সংযুক্ত আনসার ব্যাটালিয়নের সদস্যগণ। ২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষনে বিভিন্ন উপজেলার ৮০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও কল্যান কর্মকর্তা রীমি ফেরদৌসী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মদন,নেত্রকোণা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিন্নাতুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা মহোদয় বলেন--
এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কর্মকৌশল সম্পর্কে ধারণা লাভ করে এবং অস্ত্র চালনাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে ঋণ দেওয়া হয়, যেন তারা সাবলম্বী হতে পারে।
এছাড়াও প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।



No comments:
Post a Comment