Pages

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় টিডিপি মৌলিক প্রশিক্ষন ৩য় ধাপ এর শুভ উদ্বোধনঃ

 


জেলার কেন্দুয়া উপজেলার পৌরসভায় টিডিপি মৌলিক প্রশিক্ষণএর আজ শুভ উদ্বোধন হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব রীমি ফেরদৌসী অতিরিক্ত দায়িত্ব কেন্দুয়া, নেত্রকোণার সভাপতিত্বে ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষনের উদ্বোধন করেন, প্রশিক্ষনের প্রধান অতিথি  জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক,কেন্দুয়া, নেত্রকোণা, জনাব মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড দলনেতা, কেন্দুয়া পৌরসভা ও জনাব তন্বী আক্তার ১নং ওয়ার্ড দলনেত্রী কেন্দুয়া পৌরসভা। 



প্রধান অতিথি তাঁর  উদ্বোধনী বক্তব্যে বলেন, উদোমী তরুণদের দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা,তথ্য প্রযুক্তি সেবা, সাইবার অপরাধ,  আইন ও দন্ড সম্পর্কে ধারনা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারনা, সামাজিক নিরাপত্তা কাঠামোয় তরুন টিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ, সম্ভাবনা এবং কৌশল সম্পর্কে ধারনা, পরিবেশ দুষণ ও দুর্যোগকালীন সময়ে টিডিপি সদস্যদের করনীয় ইত্যাদি নানাবিদ উদ্দেশ্যে প্রশিক্ষন  অনুষ্ঠিত হবে। তাছাড়া উক্ত প্রশিক্ষণকে সাফল্য মন্ডিত করতে ০৮ জন অতিথি বক্তা ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা  মোট ৬৪ জন সদস্যা নিয়ে সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমি, কেন্দুয়া পৌরসভা ভেন্যুতে ১৬/০৬/২০২৫ হতে ২৬/০৬/২০২৫ পর্যন্ত চলবে। সবশেষে প্রধান অতিথি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং প্রশিক্ষনের সফলতা কামনা করে শুভ উদ্বোধন ঘোষনা করেন।

No comments:

Post a Comment